বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ খাতের সম্ভাবনা নিয়ে সাংবাদিক মুনীর চৌধুরীর নতুন গ্রন্থ প্রকাশ হতে যাচ্ছে
বাংলাদেশে বেসরকারি তদন্ত বা ‘প্রাইভেট ডিটেকটিভ’ পেশার প্রাতিষ্ঠানিক রূপ দান এবং অপরাধ দমনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে গবেষণাধর্মী গ্রন্থ— “প্রাইভেট ডিটেকটিভের জনক: সাংবাদিক মুনীর চৌধুরী”। আন্তর্জাতিক মিডিয়া সংস্থা ‘ইন্টারন্যাশনাল মিডিয়া’ বইটি প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বইটিতে লন্ডন প্রবাসী খ্যাতিমান সাংবাদিক ও আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মুনীর চৌধুরীর জীবনের অভিজ্ঞতা ও তাঁর প্রতিষ্ঠিত ‘মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি:’-এর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। ২০১৫ সাল থেকে প্রাথমিক কার্যকর শুরু করলে ও জীবনের ঝুঁকি নিয়ে
২০১৭ সালে মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি : নামে বাংলাদেশে এই সেবামূলক ও তদন্তধর্মী প্রতিষ্ঠানটি গড়ে তোলেন, যার লক্ষ্য দুর্নীতি ও অপরাধ দমনে সরকার ও জনগণকে সহায়তা করা।
যুক্তরাজ্য, ইউরোপসহ প্রতিবেশী দেশ ভারত ও নেপালে এই পেশার ব্যাপক বিস্তৃতি থাকলেও বাংলাদেশে এর অভাব কেন এবং কীভাবে এই খাতের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, তা বইটির মূল আলোচ্য বিষয়। লেখক মুনীর চৌধুরী মনে করেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও পেশাদার গোয়েন্দা কার্যক্রম চালু করা সময়ের দাবি।
বইটি শীঘ্রই অমর একুশে বইমেলাসহ দেশ-বিদেশের প্রধান বই বিপণন কেন্দ্রগুলোতে পাওয়া যাবে।