রামিশা হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইপিজেড মোড়ে মানববন্ধন
রামিশা হত্যাকাণ্ডসহ দেশে সংঘটিত সকল হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে চট্টগ্রামের ইপিজেড মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসির উদ্দিন মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাইজিদ, মোঃ জুয়েল, অ্যাডভোকেট নুরুল আমিন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ রাকিব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসাদুল, ফাতেমা বেগম হেনা তানিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে একের পর এক হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রামিশা হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলাগুলোর তদন্তে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “রামিশাসহ সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যেতে না পারে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে।”
মানববন্ধন শেষে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন