• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
সাহস আর সততার অনন্য দৃষ্টান্ত: বদলে গেছে কোতোয়ালি থানার চেনা চিত্র!একজন ওসির সদিচ্ছাই যথেষ্ট: সব থানা কি পারবে কোতোয়ালির পথ অনুসরণ করতে? রামিশা হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইপিজেড মোড়ে মানববন্ধন ২০ লাখ টাকার জয়েনিং, পরে আরও ৩০ লাখ টাকার চুক্তি?”বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে ডিএলও পদে মোঃ নিয়াজ মোর্শেদের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন চট্টগ্রামে রেলের জমিতে দখল সাম্রাজ্য:রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এবং প্রশাসনের নীরবতায় বেহাত হচ্ছে হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি।” রাষ্ট্রীয় জ্বালানি খাতের অভিভাবক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিতে সাড়ে ৫০০ কোটি টাকার মহা-জালিয়াতি ধামাচাপা দেওয়ার চেষ্টা. চট্টগ্রামে চাক্তাইয়ের ৫০০ কোটি টাকার অবৈধ পলিথিন সিন্ডিকেট ভাঙার দাবিতে ‘দুর্নীতি বিরোধী সচেতনতা পরিষদ বাংলাদেশ’-এর সেমিনার ও জনসচেতনতা অনুষ্ঠান ৮ কোটি টাকায় ডিসি হওয়ার চুক্তি!চসিকের অঘোষিত সম্রাট প্রধান রাজস্ব কর্মকর্তাকে শোকজ, পদকেনা ও চাঁদাবাজির অভিযোগে তোলপাড় প্রশাসন. আনোয়ারা সাব-রেজিস্ট্রার জোবাইরের জালিয়াতি, সরকারি রাজস্ব ফাঁকি, জমির শ্রেণি পরিবর্তন, ও প্রকাশ্যে ঘুষ গ্রহণ ও ঝাড়ুদার আহাদের নিয়ন্ত্রণে অফিস পুলিশের সুখ-দুঃখ- রাজনৈতিক ব্যবহারের বলি পুলিশ বাহিনী: শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন নিরপেক্ষতা ও কাঠামোগত সংস্কার. পুলিশকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে:নিজের ঘুমকে বিসর্জন দিয়ে যিনি অন্যের স্বপ্নকে নিরাপদ করেন-তিনি পুলিশ.

ঝুঁকি ও সত্যের সংগ্রাম: অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তিগত উদ্যোগে লড়ছেন সাংবাদিক মুনীর চৌধুরী.

Reporter Name / ৬০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ঝুঁকি ও সত্যের সংগ্রাম: অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তিগত উদ্যোগে লড়ছেন সাংবাদিক মুনীর চৌধুরী.

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
বাংলাদেশে “প্রাইভেট ডিটেকটিভ” শব্দটি এখনো অনেকের কাছে রহস্যময় ও অপরিচিত। অধিকাংশ মানুষ এখনও জানেন না—প্রাইভেট ডিটেকটিভ কী, কীভাবে কাজ করে এবং সমাজে এর প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। অথচ বিশ্বের বিভিন্ন দেশে অপরাধ দমন, করপোরেট তদন্ত, প্রতারণা শনাক্তকরণ, নিখোঁজ ব্যক্তির সন্ধান, তথ্য যাচাই এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে প্রাইভেট ডিটেকটিভ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশেও এই অজানা ও ঝুঁকিপূর্ণ খাতে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন সাংবাদিক, অনুসন্ধানী ব্যক্তিত্ব ও সমাজসেবক মুনীর চৌধুরী। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড সমাজে অপরাধ, দুর্নীতি, প্রতারণা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মুনীর চৌধুরীর দাবি, দেশে প্রতিনিয়ত নানা ধরনের অপরাধ, দুর্নীতি, জালিয়াতি ও প্রতারণা সংঘটিত হলেও অনেক ভুক্তভোগী সঠিক আইনি সহায়তা কিংবা তথ্য অনুসন্ধানের সুযোগ পান না। এ বাস্তবতা থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে অনুসন্ধানমূলক কার্যক্রম শুরু করেন।
তিনি বলেন,
“জনগণকে অপরাধ ও দুর্নীতি থেকে সুরক্ষা দেওয়া আমাদের লক্ষ্য। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সহযোগী হিসেবে জনস্বার্থে তথ্য অনুসন্ধান ও সচেতনতা তৈরিতে কাজ করছি।”
তাঁর পরিচালিত বিভিন্ন অনুসন্ধানী কার্যক্রম ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভূমি জালিয়াতি, ঘুষ, দুর্নীতি, প্রতারণা, মাদক ব্যবসা ও সামাজিক অপরাধ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি সচেতনতা তৈরির চেষ্টা করছেন বলে জানা গেছে।
এছাড়া “জানতে চাই জানাতে চাই” শিরোনামে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ, তথ্য ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরার কাজও করছেন তিনি।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড-এর পরিচালনায় “জানতে চাই জানাতে চাই” অনুষ্ঠানের মাধ্যমে এবং বিশেষ অনুসন্ধানী কলাম “পুলিশের সুখ-দুঃখ” শীর্ষক আলোচনার মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের বাস্তব সমস্যা, সীমাবদ্ধতা ও পেশাগত চ্যালেঞ্জগুলো জনসম্মুখে তুলে ধরা হচ্ছিল।
বিশেষ করে পুলিশের শিফট ভিত্তিক ডিউটি ব্যবস্থা, মানসিক স্বাস্থ্য সহায়তা, পরিবারকে সময় দিতে না পারা, অতিরিক্ত কর্মচাপ এবং আবাসন সংকট নিরসনে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্ল্যাটফর্মটি।
অনুষ্ঠানের পরিচালক ও সাংবাদিক মুনীর চৌধুরী এক বিবৃতিতে বলেন,
“মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা পুলিশ বাহিনীর মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে। আমরা বিশ্বাস করি, এই সংস্কারের মাধ্যমে একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে ওঠার পথ প্রশস্ত হবে। আমরা এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই।”
বিবৃতিতে আরও আশা প্রকাশ করা হয় যে, ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী পুলিশের কল্যাণমূলক দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হবে, যা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“পুলিশের সুখ-দুঃখ”
একটি অনুসন্ধানী কলাম ও জনসচেতনতামূলক প্ল্যাটফর্ম
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা জনস্বার্থে তথ্য প্রকাশ এবং অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দুর্নীতি ও অপরাধ দমনে জনগণ ও সরকারকে সহায়তা করাই তাদের অন্যতম উদ্দেশ্য।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে প্রাইভেট ইনভেস্টিগেশন বা ব্যক্তিগত গোয়েন্দা কার্যক্রম এখনো সুসংগঠিত কাঠামোর মধ্যে গড়ে ওঠেনি। তবে প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার প্রতারণা ও আর্থিক জালিয়াতি বাড়ার কারণে ভবিষ্যতে এ খাতের প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পাবে।
বিস্তারিত জানতে-
📧 mchypd@gmail.com
🌐https://jantechaijanatechai.com

মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড
Mounir Chowdhury Private Detective Ltd.
( দুর্নীতি ও অপরাধ দমনে জনগণ ও সরকারকে সহায়তায় আমাদের লক্ষ্য)
[Government Regard Of Bangladesh]
জাতীয় সংসদের গেজেট সুরক্ষা প্রদান ৭নং আইন ২০১১ এবংবিধিমালা ২০১৭-এর আওতায় জনস্বার্থে তথ্য প্রকাশকারী.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা