• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
সৎ ও পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি ওসি কামরুল হাসান জুয়েলকে ঘিরে বিতর্কে প্রতিবাদ ও নিন্দা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী রক্ষার লড়াই: সাংবাদিক মুনীর চৌধুরীর একক প্রচেষ্টায় বিপিসি চট্টগ্রামেই থাকছে। দোহাজারী–কক্সবাজার রেলপথ প্রকল্পে অবদানের স্বীকৃতি: বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগিনকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সম্মাননা ও কৃতজ্ঞতা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে: নানামুখী চ্যালেঞ্জ, রাজনৈতিক প্রভাব ও জটিলতা মোকাবিলা করে দৃশ্যমান মেগা প্রকল্প. প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান: দক্ষতা, পরিকল্পনা ও দায়িত্ববোধের এক প্রতিচ্ছবি INTERNATIONAL MEDIA. World Wide Network বন্দরের কনটেইনার টেন্ডার: মাফিয়া কোম্পানির সুবিধায় বিশেষ শর্তের দেয়াল-চট্টগ্রাম বন্দরের টেন্ডার সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের. দুর্নীতি ও অপরাধমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৈনিক ১৪-১৫ ঘণ্টা স্বেচ্ছাশ্রমে সাংবাদিক মুনীর চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে ‘সচেতন চট্টলাবাসী’। চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে ‘সচেতন চট্টলাবাসী:’বিপিসি চট্টগ্রামেই থাকবে—অর্থমন্ত্রীর আশ্বাসকে স্বাগত.

প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান: দক্ষতা, পরিকল্পনা ও দায়িত্ববোধের এক প্রতিচ্ছবি

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান: দক্ষতা, পরিকল্পনা ও দায়িত্ববোধের এক প্রতিচ্ছবি

উন্নয়নের পথে চট্টগ্রাম: এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্বপ্ন বাস্তবায়নে এক নিবেদিত নেতৃত্ব

বিশেষ ফিচার-
চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক নগরী। দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এই নগরীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ছিল সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সেই লক্ষ্য পূরণে বাস্তবায়িত হচ্ছে “চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে)” প্রকল্প। চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ সিডিএ
এই বৃহৎ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সিডিএ প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান। তাঁর নেতৃত্বে প্রকল্পের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়ন কার্যক্রম চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর ফলে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা—পতেঙ্গা, বিমানবন্দর ও কর্ণফুলী টানেলমুখী যাতায়াতে নতুন গতি সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের যানজট ও সময়ক্ষেপণের সমস্যা কমিয়ে নগরবাসীর দৈনন্দিন চলাচল সহজ করার ক্ষেত্রে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একটি বড় প্রকল্প শুধু ইট-পাথরের অবকাঠামো নয়; এর পেছনে থাকে দক্ষ পরিকল্পনা, প্রযুক্তিগত জ্ঞান, টিমওয়ার্ক ও নেতৃত্বের সমন্বয়। প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমানের পেশাগত অভিজ্ঞতা ও দায়িত্বশীল তদারকি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রেখেছে।
চট্টগ্রামের ভবিষ্যৎ নগর পরিকল্পনা, বিনিয়োগ পরিবেশ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে এই প্রকল্প একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডে যাঁরা নীরবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাঁদের স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করে।
এই অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল মিডিয়া চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ সিডিএ
প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান-কে প্রদান করছে বিশেষ সম্মাননা ক্রেস্ট।
স্বপ্নের চট্টগ্রাম, আধুনিক যোগাযোগ—উন্নয়নের এই অভিযাত্রায় নেতৃত্ব ও নিষ্ঠার গল্প হয়ে থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা