সৎ ও পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি ওসি কামরুল হাসান জুয়েলকে ঘিরে বিতর্কে প্রতিবাদ ও নিন্দা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার (জুয়েল)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। এদিকে তার বিরুদ্ধে প্রচারিত তথ্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার পরিবার, রাজনৈতিক সহকর্মী, স্থানীয় নেতাকর্মী এবং একাধিক বিএনপি-সমর্থিত ব্যক্তিত্ব।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসি কামরুল হাসান জুয়েল নেত্রকোনা জেলার একটি জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা ১৯৮৬ সালে নেত্রকোনা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ছাত্রজীবন থেকেই কামরুল হাসান তালুকদার জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অভিযোগ রয়েছে যে, বিগত সরকারের সময় রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি দীর্ঘদিন পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত ছিলেন। তবে বর্তমান সময়ে তাকে আবার ভিন্ন রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তার সমর্থকরা।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দাবি করেন, ওসি জুয়েল অতীতে দলের কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। এ প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মো. লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি সহ কয়েকজন নেতা তার প্রতি সমর্থন ও আস্থার কথা প্রকাশ করেছেন ।
অন্যদিকে, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি
ওসি কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে
একটি স্বার্থান্বেষী মহল পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সৎ ও পেশাদার কর্মকর্তাদের বিতর্কিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।