সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০২জন আসামী গ্রেফতার
কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই হেলাল হোসেন, এএসআই মাহবুব আলম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ০৩/০৬/২০২৬ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়রা-১০২৫/২০, সিআর-৮৭/১৬ (কলাবাগান) সংক্রান্তে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী ১) জাহেদুর রহিম, পিতা-মৃত আঃ রহিম, সাং-ফতেহ আলী মাতবর লেইন, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। পরবর্তীতে ০২। অর্থঋণ জারী মামলা নং- ২৫৭/২৫ সংক্রান্তে ০৩(তিন) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী ২) মোঃ সেলিম, পিতা-মোঃ শফি, সাং-সেলিম এনটারপ্রাইজ, খাতুনগঞ্জ, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।