• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে ‘সচেতন চট্টলাবাসী:’বিপিসি চট্টগ্রামেই থাকবে—অর্থমন্ত্রীর আশ্বাসকে স্বাগত. বিদ্যুতের মূল্যবৃদ্ধি: গ্রাহকদের ওপর বাড়তি চাপ, জনজীবনে নেমে আসছে নতুন সংকট সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০২জন আসামী গ্রেফতার চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান-মুন্সি নেছার একাধিক বার আপোষনামা দিয়ে প্রতারণা। সাহস আর সততার অনন্য দৃষ্টান্ত: বদলে গেছে কোতোয়ালি থানার চেনা চিত্র!একজন ওসির সদিচ্ছাই যথেষ্ট: সব থানা কি পারবে কোতোয়ালির পথ অনুসরণ করতে? রামিশা হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইপিজেড মোড়ে মানববন্ধন ২০ লাখ টাকার জয়েনিং, পরে আরও ৩০ লাখ টাকার চুক্তি?”বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে ডিএলও পদে মোঃ নিয়াজ মোর্শেদের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন চট্টগ্রামে রেলের জমিতে দখল সাম্রাজ্য:রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এবং প্রশাসনের নীরবতায় বেহাত হচ্ছে হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি।” রাষ্ট্রীয় জ্বালানি খাতের অভিভাবক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিতে সাড়ে ৫০০ কোটি টাকার মহা-জালিয়াতি ধামাচাপা দেওয়ার চেষ্টা.

চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের সকল ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের অংশগ্রহণে আজ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম
সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়ন। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভায় জেলার বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং মাঠপর্যায়ের পুলিশিং আরও কার্যকর, গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধ, তথ্য সংগ্রহ, দ্রুত সাড়া প্রদান এবং জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণসহ জেলার সকল ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভাটি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনগণকেন্দ্রিক পুলিশিং কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা