• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Headline
বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ কার্যক্রমে নতুন দিগন্ত: মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড আদালতের আদেশ উপেক্ষা করে রিহ্যাব নির্বাচনে ‘কালক্ষেপণ’: নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণায় গড়িমসি, কমিশনের রহস্যজনক ভূমিকা। সেবা নিতে এসে কেউ ফিরে না খালি হাতে : ডিসি জাহিদ এর দরবারে। কোট অব আর্মস-এর ঊর্ধ্বে আত্মা: প্রিন্স পাওলো ডি বুরবোঁ রিবেজ্জি এবং হৃদয়ের উত্তরাধিকার — অরলান্ডো সিমিয়েলে হাইকোর্টের আদেশে রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থিতা বাতিল; নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণার দাবি রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থীতা বাতিল-ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে একক প্রার্থী নূর উদ্দিন বিপিসিতে বড় রদবদল: একযোগে ৭ শীর্ষ কর্মকর্তার বদলি জনসেবায় অনন্য দৃষ্টান্ত: চকবাজার থানার ওসি বাবুল আজাদ ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে হাজী মোহাম্মদ মুসা অশুভ বিনাশী সুন্দর আগামীর প্রত্যাশায় দেশবাসীকে মুনীর চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা

অশুভ বিনাশী সুন্দর আগামীর প্রত্যাশায় দেশবাসীকে মুনীর চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা

Reporter Name / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

অশুভ বিনাশী সুন্দর আগামীর প্রত্যাশায় দেশবাসীকে মুনীর চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক |
অশুভ ও অসুন্দরের বিনাশ ঘটিয়ে সত্য ও সুন্দরের জয়ের আহ্বানে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক মুনীর চৌধুরী।
পহেলা বৈশাখ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বিদায় ১৪৩২, স্বাগতম ১৪৩৩ বঙ্গাব্দ। নতুন সূর্য, নতুন দিন আর নতুন বছর নিয়ে আসুক অনাবিল আনন্দ। পহেলা বৈশাখ আমাদের বাঙালির শাশ্বত ঐতিহ্যের প্রধান অংশ এবং এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য স্মারক।
উৎসবের আমেজে জরা ও শোক ভুলে আমরা যেন নতুনের কেতন উড়িয়ে এগিয়ে যেতে পারি।”
ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক এবং চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী তার বার্তায় আরও উল্লেখ করেন, “বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা পরিবর্তনের দিন নয়; এটি আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা। মুঘল আমল থেকে চলে আসা এই ঐতিহ্য আজ আমাদের নিজস্ব সংস্কৃতির স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব প্রতিটি বাঙালির মনে সম্প্রীতির বন্ধন দৃঢ় করুক।”

উল্লেখ্য, মুনীর চৌধুরী বহুগুণ ও প্রতিভাবান আলেকিত মানবিক যোদ্ধা।

তিনি ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক, চ্যানেল এস এর আবাসিক সম্পাদক, দক্ষ সংগঠক, তরুণ উদ্যোক্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে দেশ ও বিদেশে সরকারের উন্নয়ন সহকর্মী হিসাবে সেচ্ছাসেবী কাজ করে আসছে।

সাংবাদিক মুনীর চৌধুরী দীর্ঘদিন ধরে ‘মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি:’-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দুর্নীতি ও অপরাধ দমনে সরকারের পাশাপাশি দেশে বিশেষ অবদান রাখছে। এবং জাতীয় শিশু সংগঠন ‘লাভ দ্য পুওর চিলড্রেন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সামাজিক উন্নয়নে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গণে কাজ করে যাচ্ছেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, নতুন বছর বাংলাদেশের জন্য বয়ে আনবে পরম সুখ ও সমৃদ্ধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category