রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থীতা বাতিল-ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে একক প্রার্থী নূর উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬
আসন্ন রিহ্যাব নির্বাচনকে ঘিরে ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে প্রার্থিতা নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। আদালতের আদেশে প্রার্থী মোর্শেদুল হাসানের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে এই পদে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ নূর উদ্দিন আহমেদ।
তবে এখনো তাকে বিজয়ী ঘোষণা না করায় রিহ্যাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
রিহ্যাব নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে একক প্রার্থী নূর উদ্দিন
জানা যায়, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্রার্থী মোহাম্মদ নূর উদ্দিন আহমেদের দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট মোর্শেদুল হাসানের প্রার্থিতা বাতিলের নির্দেশ দেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ.এফ.এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
রায়ে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২৫-এর ১৮(৪) ও ১৮(৫) ধারা অনুযায়ী মোর্শেদুল হাসানকে বৈধ প্রার্থী তালিকা থেকে অবিলম্বে বাদ দিতে হবে। এর ফলে ১৮ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে তার অংশগ্রহণের সুযোগ আর থাকছে না।
এ অবস্থায় ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে অন্য কোনো প্রার্থী না থাকায় নূর উদ্দিন আহমেদ কার্যত একক প্রার্থী হিসেবে রয়েছেন এবং নিয়ম অনুযায়ী তাকে বিজয়ী ঘোষণা করার কথা। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেওয়ায় রিহ্যাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহল।
( বিস্তারিত আসছে)