• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ কার্যক্রমে নতুন দিগন্ত: মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড আদালতের আদেশ উপেক্ষা করে রিহ্যাব নির্বাচনে ‘কালক্ষেপণ’: নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণায় গড়িমসি, কমিশনের রহস্যজনক ভূমিকা। সেবা নিতে এসে কেউ ফিরে না খালি হাতে : ডিসি জাহিদ এর দরবারে। কোট অব আর্মস-এর ঊর্ধ্বে আত্মা: প্রিন্স পাওলো ডি বুরবোঁ রিবেজ্জি এবং হৃদয়ের উত্তরাধিকার — অরলান্ডো সিমিয়েলে হাইকোর্টের আদেশে রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থিতা বাতিল; নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণার দাবি রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থীতা বাতিল-ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে একক প্রার্থী নূর উদ্দিন বিপিসিতে বড় রদবদল: একযোগে ৭ শীর্ষ কর্মকর্তার বদলি জনসেবায় অনন্য দৃষ্টান্ত: চকবাজার থানার ওসি বাবুল আজাদ ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে হাজী মোহাম্মদ মুসা অশুভ বিনাশী সুন্দর আগামীর প্রত্যাশায় দেশবাসীকে মুনীর চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা

জনসেবায় অনন্য দৃষ্টান্ত: চকবাজার থানার ওসি বাবুল আজাদ

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জনসেবায় অনন্য দৃষ্টান্ত: চকবাজার থানার ওসি বাবুল আজাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

জনসেবার অগ্রযাত্রায় এক নিবেদিতপ্রাণ ও সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিএমপি
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ। দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের অনন্য সমন্বয়ে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

গত ৫ আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর অধীনে পাহাড়তলী ও ডবলমরিং থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ের মধ্যেই তাঁর বিচক্ষণ নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন।

“দুষ্টের দমন, শিষ্টের পালন” নীতিকে সামনে রেখে তিনি অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে বহু সন্ত্রাসী গ্রেফতার হয়ে আইনের আওতায় আসে, যা নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

পরবর্তীতে তাঁকে সিএমপি’র চকবাজার থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। এখানে যোগদানের পরও তিনি সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থান অব্যাহত রাখেন এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

দায়িত্ব পালনকালে তিনি সিটিজেনস ফোরাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে “Quick Response Service” চালু করেন, যার মাধ্যমে পুলিশি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

বর্তমানে তিনি চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা চকবাজার থানার দায়িত্বে রয়েছেন। তাঁর দক্ষ নেতৃত্বে এই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, ওসি বাবুল আজাদের কর্মদক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তাঁকে একজন ব্যতিক্রমী পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা নগরবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category