বিপিসিতে বড় রদবদল: একযোগে ৭ শীর্ষ কর্মকর্তার বদলি
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
১৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। জনস্বার্থে নেওয়া এক সিদ্ধান্তের মাধ্যমে আজ সংস্থাটির মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
বিপিসির সচিব শামীমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়। আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা:
১. জনাব মো: ইউসুফ হোসেন ভূঁইয়া: বর্তমান ডি GM (বা ও বিমা) হতে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে।
২. প্রকৌশলী মো: আমীর মাসুদ: বর্তমান এমডি (যমুনা অয়েল) হতে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে।
৩. জনাব মো: আবুল কালাম আজাদ: বর্তমান ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হতে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির সিইও পদে।
৪. জনাব মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ: বর্তমান মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) হতে মহাব্যবস্থাপক (অর্থ) পদে।
৫. জনাব ফেরদৌসী মাসুম ইমেল: বর্তমান সিইও (স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল) হতে মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) পদে।
৬. জনাব মোহাম্মদ জাহিদ হোসাইন: বর্তমান মহাব্যবস্থাপক (চেয়ারম্যান মহোদয়ের দপ্তরে সংযুক্ত) হতে মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) পদে।
৭. জনাব মো: জাহাঙ্গীর কবির: বর্তমান মহাব্যবস্থাপক (অর্থ) হতে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) পদে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৯ এপ্রিল অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।