• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ কার্যক্রমে নতুন দিগন্ত: মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড আদালতের আদেশ উপেক্ষা করে রিহ্যাব নির্বাচনে ‘কালক্ষেপণ’: নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণায় গড়িমসি, কমিশনের রহস্যজনক ভূমিকা। সেবা নিতে এসে কেউ ফিরে না খালি হাতে : ডিসি জাহিদ এর দরবারে। কোট অব আর্মস-এর ঊর্ধ্বে আত্মা: প্রিন্স পাওলো ডি বুরবোঁ রিবেজ্জি এবং হৃদয়ের উত্তরাধিকার — অরলান্ডো সিমিয়েলে হাইকোর্টের আদেশে রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থিতা বাতিল; নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণার দাবি রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থীতা বাতিল-ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে একক প্রার্থী নূর উদ্দিন বিপিসিতে বড় রদবদল: একযোগে ৭ শীর্ষ কর্মকর্তার বদলি জনসেবায় অনন্য দৃষ্টান্ত: চকবাজার থানার ওসি বাবুল আজাদ ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে হাজী মোহাম্মদ মুসা অশুভ বিনাশী সুন্দর আগামীর প্রত্যাশায় দেশবাসীকে মুনীর চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা

১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে হাজী মোহাম্মদ মুসা

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে হাজী মোহাম্মদ মুসা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন বাকলিয়ার কৃতি সন্তান ও রাজপথের লড়াকু সৈনিক হাজী মোহাম্মদ মুসা।
এলাকার সাধারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী, উন্নয়ন ও সততার ধারা বজায় রাখতে তার কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
হাজী মোহাম্মদ মুসা বাকলিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন ও জনমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয় ছিলেন।
রাজপথে লড়তে গিয়ে তিনি একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন, তবুও সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রেখেছেন।

এলাকাবাসীর মতে, ১৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হাজী মোহাম্মদ মুসা-ই সবচেয়ে যোগ্য প্রার্থী। তিনি দীর্ঘ বছর ধরে এলাকার গরিব, দুস্থ ও মেহনতি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে করোনাকালীন এবং বিভিন্ন দুর্যোগে তার মানবিক কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে এলাকাবাসী জানান, “আমরা এমন একজন প্রতিনিধি চাই যাকে বিপদে-আপদে সবসময় পাশে পাওয়া যায়। হাজী মোহাম্মদ মুসা ভাই আমাদের পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাকে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।”

হাজী মোহাম্মদ মুসা বলেন, “আমি সবসময় জনগণের জন্য রাজনীতি করেছি। ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করে। যদি আমি সুযোগ পাই, তবে ১৮ নং পূর্ব বাকলিয়াকে চট্টগ্রামের একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো এবং নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category