• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ কার্যক্রমে নতুন দিগন্ত: মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড আদালতের আদেশ উপেক্ষা করে রিহ্যাব নির্বাচনে ‘কালক্ষেপণ’: নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণায় গড়িমসি, কমিশনের রহস্যজনক ভূমিকা। সেবা নিতে এসে কেউ ফিরে না খালি হাতে : ডিসি জাহিদ এর দরবারে। কোট অব আর্মস-এর ঊর্ধ্বে আত্মা: প্রিন্স পাওলো ডি বুরবোঁ রিবেজ্জি এবং হৃদয়ের উত্তরাধিকার — অরলান্ডো সিমিয়েলে হাইকোর্টের আদেশে রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থিতা বাতিল; নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণার দাবি রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থীতা বাতিল-ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে একক প্রার্থী নূর উদ্দিন বিপিসিতে বড় রদবদল: একযোগে ৭ শীর্ষ কর্মকর্তার বদলি জনসেবায় অনন্য দৃষ্টান্ত: চকবাজার থানার ওসি বাবুল আজাদ ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে হাজী মোহাম্মদ মুসা অশুভ বিনাশী সুন্দর আগামীর প্রত্যাশায় দেশবাসীকে মুনীর চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা

চট্টগ্রামে বর্জ্য থেকে পরিবেশবান্ধব ডিজেল-বিমানের জ্বালানি উৎপন্ন হবে

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে বর্জ্য থেকে পরিবেশবান্ধব (গ্রিন) ডিজেল এবং বিমানের জ্বালানি উৎপাদন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ব্রিনগিয়া এনার্জি গ্লোবাল এলএলসি (বিইজি) এবং কানাডাভিত্তিক কোম্পানি ডিরাপটেড হাইড্রোজেন টেকনোলোজি (ডিএইচটি)৷
বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সঙ্গে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানি দু’টি।

চুক্তির শর্ত অনুসারে, চসিকের সরবরাহ করা ৩ হাজার টন বর্জ্য থেকে বছরে ৪৫ মিলিয়ন গ্যালন পরিবেশবান্ধব ডিজেল ও বিমানের জ্বালানি উৎপাদন করবে এ দুই কোম্পানি।

বুধবার (২৯ অক্টোবর) চসিক কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করা হয়। চসিকের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিইজি ও ডিএইচটির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠান দু’টির প্রেসিডেন্ট জিয়াউর আর চৌধুরী।

চুক্তি স্বাক্ষরের পর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চসিক বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই ও লাভজনক করতে এই প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে বর্জ্য হবে সম্পদে রূপান্তরিত—এবং দেশের জ্বালানি খাতে যুক্ত হবে এক নতুন দিগন্ত।”

জিয়াউর আর চৌধুরী বলেন, “এ ধরনের প্রকল্প এশিয়ায় এটাই প্রথম। আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খুব দ্রুতই এর কাজ শুরু করব। চট্টগ্রাম হতে পারে দক্ষিণ এশিয়ায় গ্রীন এনার্জির মডেল সিটি।”

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের সচিব আশরাফুল আমিন, বিইজি ও ডিএইচটির কান্ট্রি কোঅর্ডিনেটর এডভোকেট অ্যাডভোকেট আরিফ মঈন উদ্দীন রেজা ও চসিক নির্বাহী প্রকৌশলী জনাব আশিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category