সিএমপির বাকলিয়া থানার আভিযানিক টিমের সফল অভিযানে ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত দুইজন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাকলিয়া থানার এএসআই (নিরস্ত্র) নাজির হোসেন এবং এএসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ইং ০৩/১১/২০২৫খ্রি. তারিখ রাত ০০.১৫টা হতে সকাল ০৬.৩০টা পর্যন্ত বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত (জিআর নং–১৪৮/১৯, প্রসেস নং–৯৫/২৫, কোতোয়ালী ২৪(২)১৯) এর আসামি ০১️। মোঃ আরমান, পিতা—মৃত মোঃ হানিফ, সাং—বাটমিলের পূর্বপাশ, চৌধুরী কলোনী, মাষ্টারপুল, থানা—বাকলিয়া, জেলা—চট্টগ্রাম এবং অর্থ ঋণ জারী মামলা নং–৯২৬/২০২৫ (কোতোয়ালী), প্রসেস নং–৪৯০, ধারা—অর্থ ঋণ ৩৪ অনুসারে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি ০২। মোঃ বাবর আলী, পিতা—আকবর আলী, মাতা—ফাতেমা খাতুন, সাং—ডি.সি. রোড, আকবর আলী সওদাগর বাড়ি, ডাকঘর—চকবাজার–৪২০৩, থানা-বাকলিয়া, জেলা—চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি দ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।