• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ কার্যক্রমে নতুন দিগন্ত: মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড আদালতের আদেশ উপেক্ষা করে রিহ্যাব নির্বাচনে ‘কালক্ষেপণ’: নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণায় গড়িমসি, কমিশনের রহস্যজনক ভূমিকা। সেবা নিতে এসে কেউ ফিরে না খালি হাতে : ডিসি জাহিদ এর দরবারে। কোট অব আর্মস-এর ঊর্ধ্বে আত্মা: প্রিন্স পাওলো ডি বুরবোঁ রিবেজ্জি এবং হৃদয়ের উত্তরাধিকার — অরলান্ডো সিমিয়েলে হাইকোর্টের আদেশে রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থিতা বাতিল; নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণার দাবি রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থীতা বাতিল-ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে একক প্রার্থী নূর উদ্দিন বিপিসিতে বড় রদবদল: একযোগে ৭ শীর্ষ কর্মকর্তার বদলি জনসেবায় অনন্য দৃষ্টান্ত: চকবাজার থানার ওসি বাবুল আজাদ ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে হাজী মোহাম্মদ মুসা অশুভ বিনাশী সুন্দর আগামীর প্রত্যাশায় দেশবাসীকে মুনীর চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন পেলেন তরুণ প্রজন্মের আইডল গন মানুষের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

Reporter Name / ২৮১ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসন।
এই আসনে দলের নির্বাচনি টিকেট দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তরুণ প্রজন্মের আইডল গন মানুষের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে।

তাঁকে মনোনয়ন দেওয়ায় উপজেলার সর্বত্র খুশির বন্য বইছে।
দলের নেতাকর্মীরা মনে করেন, চট্টগ্রামের অন্যতম উপজেলা হাটহাজারী, যা বিগত দেড় দশক ধরে নানা ঘটনায় আলোচিত। ফলে এই আসনে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী দেওয়ার দরকার ছিল, যাঁর বিশাল কর্মী বাহিনী রয়েছে। পাশাপাশি যিনি সবার মন জুগিয়ে নিয়ে আসবেন বিএনপির জয়। মীর হেলাল এমন এক নেতা যাঁর দ্বারাই এটি সম্ভব।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে ক্রমেই নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। গত কয়েক বছর ধরে রাজপথের কর্মসূচিতে দলের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতাদের একজন তিনি। এক সময় চটগ্রামে বিএনপি ও জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দলটির ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তবে বাবা এত বড় নেতা হলেও মীর হেলাল নিজেই তার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন নিজ পরিশ্রমের মাধ্যমে।

জানা যায়, তরুণ এই নেতা এরই মধ্যে বিএনপি চেয়ারপার্সনের ঘনিষ্ঠ হিসেবে তৃণমূলের নেতা-কর্মীদের নজর কাড়ছেন। ফলে চট্টগ্রামে এই তরুণ তুর্কিকে কেন্দ্র করে চট্টগ্রামে রাজনীতি নতুন ধারা সৃষ্টি হয়েছে।

বিগত আমলে নিষিদ্ধ আওয়ামী লীগের মদদপুষ্ট জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের দখলে ছিলো এই আসনটি। তবে ৫ আগস্টের পর সেখানে বিএনপির অবস্থান পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাসিনা সরকার পতনের আগে-পরে নানা কর্মসূচি পালন করেছেন হাটহাজারীতে। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতেও অনুসারীদের নিয়ে মাঠে ছিলেন।

ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন। সব নেতাকর্মীর সহযোগিতার কারণেই এটি সম্ভব হয়েছে। আগামীতে ধানের শীষ প্রতীকের ভূমিধস বিজয় আনতে সবার সহযোগিতা দরকার।

তিনি ফেসবুকে লিখেন, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) এর ধানেরশীষ আমানত হিসেবে আমার প্রানপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপি আমার হাতে দিয়েছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, আমাকে ধানের শীষের যোগ্য মনে করার জন্য।
ইনশা আল্লাহ আপনার আস্থার সম্মান রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। কৃতজ্ঞ হাটহাজারীবাসী-বায়েজীদবাসী এবং হাটহাজারী-বায়েজিদ বিএনপি পরিবারের প্রতি।

এই অর্জন আপনাদের, আপনাদের আমানত ধানেরশীষ, ধানেরশীষের বিজয় নিশ্চিত করতে হবে চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদে সকলে মিলে ইনশা আল্লাহ। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category