• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ কার্যক্রমে নতুন দিগন্ত: মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড আদালতের আদেশ উপেক্ষা করে রিহ্যাব নির্বাচনে ‘কালক্ষেপণ’: নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণায় গড়িমসি, কমিশনের রহস্যজনক ভূমিকা। সেবা নিতে এসে কেউ ফিরে না খালি হাতে : ডিসি জাহিদ এর দরবারে। কোট অব আর্মস-এর ঊর্ধ্বে আত্মা: প্রিন্স পাওলো ডি বুরবোঁ রিবেজ্জি এবং হৃদয়ের উত্তরাধিকার — অরলান্ডো সিমিয়েলে হাইকোর্টের আদেশে রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থিতা বাতিল; নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণার দাবি রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থীতা বাতিল-ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে একক প্রার্থী নূর উদ্দিন বিপিসিতে বড় রদবদল: একযোগে ৭ শীর্ষ কর্মকর্তার বদলি জনসেবায় অনন্য দৃষ্টান্ত: চকবাজার থানার ওসি বাবুল আজাদ ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে হাজী মোহাম্মদ মুসা অশুভ বিনাশী সুন্দর আগামীর প্রত্যাশায় দেশবাসীকে মুনীর চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ সিআরএফের

Reporter Name / ৫১৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থানের সামনের ডাস্টবিন সরানোর বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।

১৭ নভেম্বর সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে রাস্তায় উপর ময়লার ডাস্টবিন স্থাপনের কারণে পরিবেশ দুষিত হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এলাকাবাসীর। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ডাস্টবিনটি দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন। কিন্তু আদেশ অমান্য করে ডাস্টবিনটি না সরিয়ে পুরোদমে ময়লা ফেলা হচ্ছিল।

স্থানীয়রা বিষয়টি চসিক কর্মকর্তাদের অবহিত করার পর ১৬ নভেম্বর চসিক পরিচ্ছন্নতা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড্যাব মহাসচিব ডা. সরোয়ার আলম ও মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী পরিদর্শনে আসেন। এসময় পেশার দায়িত্ব পালনকালে দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ও সিআরএফ সদস্য ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও হুমকি প্রদানকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সিআরএফ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category