• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ কার্যক্রমে নতুন দিগন্ত: মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড আদালতের আদেশ উপেক্ষা করে রিহ্যাব নির্বাচনে ‘কালক্ষেপণ’: নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণায় গড়িমসি, কমিশনের রহস্যজনক ভূমিকা। সেবা নিতে এসে কেউ ফিরে না খালি হাতে : ডিসি জাহিদ এর দরবারে। কোট অব আর্মস-এর ঊর্ধ্বে আত্মা: প্রিন্স পাওলো ডি বুরবোঁ রিবেজ্জি এবং হৃদয়ের উত্তরাধিকার — অরলান্ডো সিমিয়েলে হাইকোর্টের আদেশে রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থিতা বাতিল; নূর উদ্দিনকে বিজয়ী ঘোষণার দাবি রিহ্যাব নির্বাচনে মোর্শেদুল হাসানের প্রার্থীতা বাতিল-ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদে একক প্রার্থী নূর উদ্দিন বিপিসিতে বড় রদবদল: একযোগে ৭ শীর্ষ কর্মকর্তার বদলি জনসেবায় অনন্য দৃষ্টান্ত: চকবাজার থানার ওসি বাবুল আজাদ ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে হাজী মোহাম্মদ মুসা অশুভ বিনাশী সুন্দর আগামীর প্রত্যাশায় দেশবাসীকে মুনীর চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা

বাংলাদেশ সরকারের সমান্তরালে বিরোধীদলীয় ছায়া মন্ত্রিসভা- বিএনপি ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Reporter Name / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ সরকারের সমান্তরালে বিরোধীদলীয় ছায়া মন্ত্রিসভা-
বিএনপি ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

” মুনীর চৌধুরী ”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য একটি ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে।
এটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এ জাতীয় প্রথম ব্যবস্থা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদের ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসন পেয়ে ভূমিধ্বস জয় লাভ করে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসন লাভ করে সংসদের প্রধান বিরোধী দলে পরিণত হয়।

দলটি বিএনপির বিরুদ্ধে “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” করার অভিযোগ আনে এবং নির্বাচন কমিশনকে ৩২টি আসনের ভোট পুনরায় গণনা করার অনুরোধ জানায়। তা সত্ত্বেও, দলটি বিএনপির জয় মেনে নিয়েছে।

১২ ফেব্রুয়ারি ২০২৬-এর রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ এবং সুনামগঞ্জ-২ আসন থেকে পরাজিত জামায়াত প্রার্থী শিশির মনির ফেসবুকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন।

ওয়েস্টমিনস্টার ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য ছায়া মন্ত্রিসভা। এই ব্যবস্থার অধীনে, বিরোধী দল প্রকৃত মন্ত্রিসভার মন্ত্রীদের সমান্তরালে কিছু সদস্যদের মনোনীত করে।
তাদের কাজ হলো প্রকৃত মন্ত্রিসভার কার্যকলাপ পর্যবেক্ষণ করা, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প প্রস্তাব সুপারিশ করা, পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অংশীজনদের সাথে সহযোগিতা করা। এই ব্যবস্থাটি পশ্চিমা সংসদীয় ব্যবস্থায় যেমন যুক্তরাজ্যের সংসদ ও অস্ট্রেলিয়ার সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাজনৈতিক বিশ্লেষকরা এই পদক্ষেপটিকে স্বাগত জানিয়েছেন। বিশ্লেষকরা বিশ্বাস করেন যে এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার একটি শক্তিশালী উপায় এবং এর মাধ্যমে বিরোধী দল সংসদের ভেতর থেকে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। তাঁরা আরও যুক্তি দিয়েছেন যে বাংলাদেশী রাজনীতিতে এই নতুন ধারণাটি বিরোধী দলের দ্বারা সংসদ বর্জন পুরানো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে সহায়তা করবে।
বিএনপিও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

ছায়া মন্ত্রিসভা কী? অন্যান্য দেশে কীভাবে কাজ করে?

সংসদীয় গণতন্ত্রের চর্চায় ছায়া মন্ত্রিসভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিচিত ধারণা।
বিশেষ করে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার ধাঁচের শাসন ব্যবস্থায়, যেখানে বিরোধী দল কেবল সরকারের সমালোচনায় সীমাবদ্ধ থাকে না, বরং নিজেকে একটি বিকল্প সরকার হিসেবে প্রস্তুত রাখে। সেখানেই এই ব্যবস্থার সার্থকতা ফুটে ওঠে।

সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পালাবদল ও সংসদীয় সংস্কারের আলোচনায় এই বিষয়টি পুনরায় সামনে এসেছে।

সহজ কথায়, ছায়া মন্ত্রিসভা হলো সংসদের প্রধান বিরোধী দলের এমন একটি মনোনীত সদস্য দল, যারা সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
সরকারের একজন মন্ত্রী যে দপ্তরের দায়িত্বে থাকেন, বিরোধী দলের একজন সদস্য সেই নির্দিষ্ট দপ্তরের শ্যাডো মিনিস্টার বা ছায়া মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
যেমন- সরকারের একজন অর্থমন্ত্রী থাকলে বিরোধী দলেও একজন ছায়া অর্থমন্ত্রী থাকেন।
এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং যেকোনো সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকা।

ছায়া মন্ত্রিসভার কার্যক্রম-

তদারকি ও সমালোচনা: ছায়া মন্ত্রীরা সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয়ের নীতি, ব্যয় এবং কার্যক্রমের ভুলত্রুটি জনসমক্ষে তুলে ধরেন।
সংসদে প্রশ্নোত্তরের সময় তারা সরকারের মন্ত্রীদের নির্দিষ্ট বিষয়ে চ্যালেঞ্জ করেন।

বিকল্প নীতি প্রণয়ন: সরকার কোনো আইন বা বাজেট পেশ করলে ছায়া মন্ত্রিসভা তার একটি বিকল্প প্রস্তাব বা রূপরেখা জনগণের সামনে পেশ করে। এতে ভোটাররা বুঝতে পারেন যে বিরোধী দল ক্ষমতায় থাকলে বিষয়টি কীভাবে পরিচালনা করত।

প্রস্তুতি ও প্রশিক্ষণ: যদি কোনো কারণে সরকার পতন ঘটে বা পরবর্তী নির্বাচনে বিরোধী দল জয়ী হয়, তবে ছায়া মন্ত্রীরা আগে থেকেই তাদের দপ্তর সম্পর্কে অভিজ্ঞ থাকেন।
ফলে নতুন সরকার গঠনের পর তাদের কাজ শুরু করতে কোনো বেগ পেতে হয় না।

ছায়া মন্ত্রিসভার ধারণাটি মূলত যুক্তরাজ্য থেকে উদ্ভূত। বর্তমানে বিশ্বের অনেক দেশেই এই চর্চা রয়েছে:

যুক্তরাজ্য: ব্রিটিশ পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভাকে স্বীকৃতি দেওয়া হয়। সেখানে বিরোধী দলীয় নেতাকে হার ম্যাজেস্টিস লয়াল অপজিশন-এর নেতা বলা হয় এবং তিনি নির্দিষ্ট বেতন-ভাতা পান।

কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড: ব্রিটিশ কমনওয়েলথভুক্ত এই দেশগুলোতে ছায়া মন্ত্রিসভা অত্যন্ত শক্তিশালী। প্রতিটি সরকারি দপ্তরের বিপরীতে সেখানে একজন করে দক্ষ ছায়া মন্ত্রী নিযুক্ত থাকেন।

ভারত: ভারতে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ স্টাইলে ছায়া মন্ত্রিসভা না থাকলেও, বিভিন্ন সময়ে বড় বিরোধী দলগুলো নির্দিষ্ট বিষয়ে পর্যবেক্ষণের জন্য অভ্যন্তরীণ কমিটি গঠন করে, যা ছায়া মন্ত্রিসভার মতোই কাজ করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছায়া মন্ত্রিসভা এটি গণতন্ত্রের ভারসাম্য রক্ষার কবচ। যদিও ছায়া মন্ত্রীদের কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবুও তারা রাজনৈতিক ফলাফলের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারেন।

কেন ছায়া মন্ত্রিসভা দরকার-

♦️সরকারি সিদ্ধান্তের একটি সুশৃঙ্খল তদারকি নিশ্চিত করে।

♦️নির্বাচনের মধ্যবর্তী সময়ে নিরবচ্ছিন্ন রাজনৈতিক চর্চা বজায় রাখে।

♦️একটি নির্ভরযোগ্য ‘বিকল্প সরকার’ হিসেবে নিজেকে গড়ে তোলে।

♦️জনগণের কাছে রাজনৈতিক বিতর্কগুলোকে সহজ ও স্পষ্ট করে তোলে।

♦️ছায়া মন্ত্রিসভার দুর্বলতা-
অনেক সময় তারা সুদূরপ্রসারী চিন্তার চেয়ে কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর বেশি জোর দেন। যদি দলের মধ্যে ঐক্য না থাকে, তবে ছায়া মন্ত্রিসভাকে জনবিচ্ছিন্ন মনে হতে পারে।
♦️ ছায়া মন্ত্রিসভার রদবদল অনেক সময় অস্থিতিশীলতা তৈরি করে অথবা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়।
লেখক – মুনীর চৌধুরী, পরিচালক -ইন্টারন্যাশনাল মিডিয়া।
আবাসিক সম্পাদক – চ্যানেল এস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category