কোরিয়ান ইপিজেডে স্থানীয় শিক্ষিত যুবকদের নিয়োগ নিশ্চিতের দাবিতে আন্দোলনে নামছে ‘আনোয়ারা-কর্ণফুলী নাগরিক উন্নয়ন ফোরাম’
আনোয়ারা-কর্ণফুলীর শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং কোরিয়ান ইপিজেডে (KEPZ) স্থানীয়দের জন্য ৩০% নিয়োগ কোটা চালুর দাবিতে এক আন্দোলনের ডাক দিয়েছে ‘আনোয়ারা-কর্ণফুলী নাগরিক উন্নয়ন ফোরাম’.
আনোয়ারা-কর্ণফুলী নাগরিক উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠাতা সভাপতি, আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক, চ্যানেল এস এর আবাসিক
সম্পাদক সাংবাদিক মুনীর চৌধুরী এক বিবৃতিতে জানান, “আমাদের ভূমি ও ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা শিল্পাঞ্চলে আজ আমাদের সন্তানেরাই বঞ্চিত।
শিল্পায়নের সুফল যেন স্থানীয় শিক্ষিত যুবকদের বেকারত্বের দীর্ঘশ্বাস না দেয়, তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। ‘যোগ্যতাই শক্তি, স্থানীয়রাই অগ্রাধিকার’—এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছি।”
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত না করা পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিক ও শিক্ষিত যুব সমাজকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
“আমাদের ভূমি, আমাদের অধিকার: কেইপিজেডে স্থানীয়দের চাকরি চাই!”
* প্রধান দাবিগুলো:
. কোরিয়ান ইপিজেডে স্থানীয় শিক্ষিত যুবকদের জন্য ৩০% নিয়োগ কোটা।
. নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।
. আনোয়ারা-কর্ণফুলীর বেকার তরুণদের অগ্রাধিকার দেওয়া।